আহতরা হলেন গেরাগাঁও গ্রামের আলী আহমদ, টুকচুকচান, আলফু মিয়া, লক্ষ্মীপুর গ্রামের জুয়েল মিয়া, ফজল মীর, আলী হেসেন, শ্যামপুর গ্রামের বকুল ভূইয়া, আদমপুর গ্রামের তোফাজ্জল হোসেন ও ফতেপুর গ্রামের ইসমাঈল।
স্থানীয়রা জানান, সকালে পত্তন বাজারে একটি কুকুর হঠাৎ করে মানুষকে কামড়াতে শুরু করে। প্রায় ১০ জনকে কামড়ে আহত করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এর মধ্যে আটজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
.png)
বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. অরিজিৎ জানান, যারা কুকুরের কামড়ে আহত হয়েছিলেন, তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। কুকুরের কামড়ের ভ্যাকসিন না থাকায় উপজেলা থেকে ভ্যাকসিন দেয়া যায়নি। সবাইকে নিজ দায়িত্বে ক্রয় করে ভ্যাকসিন নেয়ার জন্য পরামর্শ দেয়া হয়েছে। অন্যথায় জেলা সদর হাসপাতাল থেকে বিনা মূল্যে ভ্যাকসিন নিতে বলা হয়েছে।