[ দেশজুড়ে ]
ইঞ্জিন বিকল, আধা ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
ফাইল ছবি
গাজীপুরের ধীরাশ্রম এলাকায় ঢাকাগামী যমুনা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হওয়ার আধা ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেলরুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ইঞ্জিন বিকলের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন জয়দেবপুর রেলওয়ে স্টেশনের দায়িত্বরত স্টেশন মাস্টার রেজাউল করিম।
তিনি জানান, ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনটি সকাল ৮টা ২৫ মিনিটে ধীরাশ্রম স্টেশনের কাছাকাটি পৌঁছামাত্রই ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ঢাকা-ময়মনসিংহ ও উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে যাত্রাবিরতি করে।
.png)
পরে তুরাগ এক্সপ্রেস ট্রেন থেকে ইঞ্জিন এনে যমুনা এক্সপ্রেস ট্রেনটিকে সচল করে জয়দেবপুর রেলওয়ে স্টেশনে নিয়ে আসা হয়। ট্রেন সরিয়ে নেয়ার আধা ঘণ্টা পর ওই রুটে স্বাভাবিক হয় ট্রেন চলাচল।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস/জেডআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!