ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সোনারগাঁয়ে ইয়াবাসহ ধরা খেলেন মাদক ব্যবসায়ী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৬, ১৮ ফেব্রুয়ারি ২০২৩
সোনারগাঁয়ে ইয়াবাসহ ধরা খেলেন মাদক ব্যবসায়ী
ছবি: ডেইলি বাংলাদেশ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মাদকবিরোধী অভিযানে মো. দুলাল ওরফে বিপ্লব (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা কাউন্টার টেরোরিজম ইউনিট। এ সময় তার কাছ থেকে ৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা কাউন্টার টেরোরিজম ইউনিটের পরির্দশক খোকন চন্দ্র সরকার।

এর আগে শুক্রবার মধ্য রাতে সোনারগাঁ উপজেলার কাঁচপুরের নয়াবাড়ি এলাকার রব মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত মো. দুলাল ওরফে বিপ্লব লালমনিরহাট জেলার চন্দনপটি বুড়ির দীঘরি পাড় এলাকার মো. হারিস মিয়ার ছেলে। তিনি বর্তমানে কাঁচপুরের নয়াবাড়ি এলাকার রব মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।

Advertisement

পরির্দশক খোকন চন্দ্র সরকার জানান, কাঁচপুরের নয়াবাড়ি এলাকায় মাদকের একটি বড় চালান এসেছে। সে তথ্য অনুযায়ী এসআই সুকান্ত দত্ত অভিযান পারিচালনা করে মো. দুলাল ওরফে বিপ্লবকে আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ৪ হাজার ইয়াবা ও তার দেওয়া তথ্য অনুযায়ী বসতঘরের আলমারি থেকে ১ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!