[ দেশজুড়ে ]
বাঘের আক্রমণে আহত সেই অনুকুল গাইন মারা গেছেন
ছবি: ডেইলি বাংলাদেশ
বাগেরহাটের মোরেলগঞ্জে বাঘের আক্রমণে আহত জেলে অনুকুল গাইন (৩৫) মারা গেছেন। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
অনুকূল গাইনের চাচাতো ভাই নিধির গাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত অনুকুল গাইন মোরেলগঞ্জের পশ্চিম আমরবুনিয়া গ্রামের মুকুন্দ গাইনের ছেলে।
.png)
এর আগে গত ২৭ জানুয়ারি শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের জিউধরা স্টেশনের সুধীরের সিলা এলাকায় মাছ ধরার সময় বাঘের আক্রমণে গুরুতর আহত হন অনুকুল গাইন। এ সময় অনুকূলের সঙ্গে থাকা একই গ্রামের মাহবুব শেকের ডাক-চিৎকারে নিকটবর্তী এলাকার লোকজন ছুটে এসে অনুকূলকে উদ্ধার করেন। পরে তাকে স্থানীয় হাসপাতাল থেকে ঢাকায় পাঠানো হয়।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বাঘের আক্রমণ
লিংক সফলভাবে কপি হয়েছে!