[ দেশজুড়ে ]
২২ লাখ টাকা নিয়ে রাতের আঁধারে উধাও সেলুন দোকানদার
দাগনভূঞা থানা। ফাইল ছবি
ফেনীর দাগনভূঞা ইয়াকুবপুর ইউপির এতিমখানা বাজারের সেলুন দোকানদার সুমন শীল ২২ লাখ টাকা নিয়ে রাতের আঁধারে পালিয়ে গেছে।
জানা যায়, উপজেলার দেবরামপুর গ্রামের সমীর চন্দ্র শীলের ছেলে সুমন শীল দীর্ঘ দিন যাবত সেলুন দোকানদারের পাশাপাশি অনেকের টাকা সুদে লাগাতেন। প্রায় ২২ লাখ টাকার মধ্যে অনেকের থেকে ধার নিয়েছে, আবার অনেকের টাকা সুদে লাগিয়েছেন। শনিবার দোকান বন্ধ করে তিনি রাতের বেলায় পালিয়ে গেছেন। পরদিন দোকানে তালা দেখে পাওনাদার লোকজন বুঝতে পারেন সুমন পালিয়ে গেছে।
এতিমখানা বাজারের ব্যবসায়ী পারভেজ জানান, সুমনের খপ্পরে পড়ে বহু সুদখোর নিঃস্ব হয়েছে। আবার অনেকে হাওলাত দিয়ে পথে বসেছেন।
এমন মন্তব্য করে পারভেজ বলেন, দৃষ্টান্তমূলক শান্তি কামনা করছি। অভিযুক্ত সুমনের মা এবং ভাবি জানান, সুমন কোথায় আছে তারা জানেন না।
দাগনভূঞা থানার ওসি মো. হাসান ইমাম জানান, বিষয়টি তার জানা নেই। তবে কেউ অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!