[ দেশজুড়ে ]
চট্টগ্রামে রেস্তোরাঁয় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৩
ফাইল ফটো
চট্টগ্রাম নগরের খুলশীতে রেস্তোরাঁয় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে হলি ক্রিসেন্ট হাসপাতাল এলাকার ফিউশন ক্যাফে নামে একটি রেস্তোরাঁয় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- মো. কাশেম, নূর হোসাইন ও মুবিনূল হক। তিনজনই রেস্তোরাঁটির কর্মচারী বলে জানা গেছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দীন তালুকদার জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ তিনজনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!