[ দেশজুড়ে ]
কুমিল্লায় ইয়াবাসহ ২ রোহিঙ্গা গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ৪০০ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দুপুরে সদর দক্ষিণ থানার ওসি দেবাশীষ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, রোববার বিকেলে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। গ্রেফতারকৃতরা হলেন- কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের কামাল হোসেনের স্ত্রী লায়লা বেগম এবং একই ক্যাম্পের মো. সফির ছেলে হারুন।
.png)
সদর দক্ষিণ থানা পুলিশ জানায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার উত্তর রামপুর এলাকা থেকে ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে সদর দক্ষিণ থানায় মাদক আইনে মামলা করা হয়েছে। রোববার বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!