[ দেশজুড়ে ]
ফেনীতে ছিনতাইকালে রোহিঙ্গা আটক
ছবি: ডেইলি বাংলাদেশ
ফেনীর ছাগলনাইয়ায় ছিনতাইয়ের সময় আব্দুর রহিম নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। শনিবার পৌরসভার জিরো পয়েন্টে মোবাইল ছিনতাইয়ের সময় তাকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা।
আটককৃত রোহিঙ্গা আব্দুর রহিম মিয়ানমারের আশুরর্দা গ্রামের নুর মোহাম্মদের ছেলে। তিনি কক্সবাজারের উখিয়া কুতুবপালং ক্যাম্প থেকে পালিয়ে ছাগলনাইয়ায় এসেছিলেন।
ছাগলনাইয়া ওসি সুদ্বীপ রায় পলাশ জানান, ছিনতাইয়ের সময় রহিম নামে এক রোহিঙ্গাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। তাকে উখিয়া ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!