[ দেশজুড়ে ]
বগুড়ায় দই কারখানাকে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ
বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে দই-মিষ্টি উৎপাদন করার অপরাধে এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
সোমবার দুপুরে বগুড়া সদরের বাঘোপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। অভিযানে রফাত দইঘরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ইফতেখারুল আলম রিজভী জানান, রফাত দইঘরের কারখানায় গিয়ে দেখা যায়, সেখানে অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে দই-মিষ্টি উৎপাদন করা হচ্ছে। এ অপরাধে ঐ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!