দিনব্যাপী এই অভিযানে পরিবেশ অধিদফতরের ছাড়পত্র না থাকা, কয়লার পরিবর্তে জ্বালানি হিসেবে গাছের খড়ি ব্যাবহার করাসহ বিভিন্ন অপরাধে এ জরিমানা করা হয়। এ সময় দৌলতপুরের আদাবাড়িয়ার আরইউবি ব্রিকসের মালিক রাজন আলীকে পাঁচ লাখ, দুখিপুরের আরএনবি ব্রিকসের মালিক আরিফুল ইসলামকে তিন লাখ, কিশোরীনগরের এসআরবি ব্রিকসের মালিক আহসান হাবিবকে তিন লাখ, ডাংমড়কা বাজারের এমআরএন ব্রিকসের মালিক সামেদ আলীকে তিন লাখ, একই এলাকার এসবিএল ব্রিকসের মালিক মোহায়মিনুলকে পাঁচ লাখ, প্রাগপুরের বিএসবি ব্রিকসের মালিক জাহাঙ্গির আলমকে পাঁচ লাখ টাকাসহ মোট ২৪ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া এসব অবৈধ ইটভাটায় প্রস্তুতকৃত প্রায় দুই লাখ কাঁচা ইট ধ্বংস করা হয়।
এ অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদফতর কুষ্টিয়া জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট হাবিবুল বাসার, সহকারী বায়োকেমিস্ট (প্রসিকিউটর) নরেশ চন্দ্র বিশ্বাস প্রমুখ।
.png)
কুষ্টিয়ার পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক মোহাম্মদ আতাউর রহমান জানান, অবৈধ ইট ভাটা বন্ধে অভিযান অব্যাহত থাকবে।