ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষার ফানুস উৎসব 

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪০, ২১ ফেব্রুয়ারি ২০২৩
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষার ফানুস উৎসব 
ছবি: ডেইলি বাংলাদেশ

বরগুনার তালতলীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে ভাষার ফানুস উৎসব।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওয়াটারকিপার্স কিপার বাংলাদেশ তালতলীর আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ উৎসব অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজবি-উল-কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা, উপজেলা যুবলীগের আহ্বায়ক মারুফ রায়হান তপু, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান কামাল মোল্লাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

ওয়াটারকিপার্স কিপার বাংলাদেশ তালতলীর সমন্বয়ক আরিফুর রহমান জানান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষার ফানুস উৎসবে ২১টি ফানুস ওড়ানো হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: উৎসব বরগুনা
লিংক সফলভাবে কপি হয়েছে!