ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় হাইওয়ে থানার ওসি শহিদুল মারা গেছেন

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৫, ২১ ফেব্রুয়ারি ২০২৩
বগুড়ায় হাইওয়ে থানার ওসি শহিদুল মারা গেছেন
ওসি শহিদুল -ফাইল ছবি

বগুড়ার কুন্দারহাট হাইওয়ে থানার ওসি মো. শহিদুল ইসলাম মারা গেছেন। মঙ্গলবার সকালে থানায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে ওই থানার পুলিশ সদস্যরা তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ তথ্য নিশ্চিত করেন বগুড়া ছিলিমপুর (মেডিকেল) পুলিশ ফাঁড়ির এএসআই রকিবুল হাসান। 

তিনি বলেন, শহিদুল ইসলামকে সকাল পৌনে ১০টার দিকে শজিমেক হাসপাতালে নেয়া হয়েছিল। হাসপাতাল নেয়ার আগেই তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন।

Advertisement

বগুড়ার নন্দীগ্রাম থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, গত দুইদিন ধরে অসুস্থ (সর্দি-জ্বর) ছিলেন শহিদুল। সকালে হাইওয়ে থানায় হঠাৎ করেই তার অসুস্থতা বেড়ে যায়। পরে তাকে শজিমেক হাসপাতালে নেয়া হয়েছিল।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ:  বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!