ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বাসচালকের 

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২০, ১২ ফেব্রুয়ারি ২০২৩
বগুড়ায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বাসচালকের 
প্রতীকী ছবি

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে আব্দুল মজিদ নামে এক বাসচালক নিহত হয়েছেন।

রোববার ভোরে শহরের কামারগাড়ি এলাকায় রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মজিদ বগুড়ার শেরপুর উপজেলার বেলগাড়ি গ্রামের কাশেম আলীর ছেলে। আব্দুল মজিদ সপরিবারে বগুড়া শহরে বসবাস করতেন। 

গুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম জানান, মজিদ পেশায় বাসচালক ছিলেন। তবে প্রায় মাস হলো তিনি কাজ ছেড়ে দিয়েছেন। এরপর ভবঘুরে জীবন-যাপন করতে শুরু করেন। রোববার ভোর রেললাইন এলাকায় ঘোরাফেরা করছিলেন মজিদ। ঐ সময় ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!