মৃত রেজওয়ান আশাশুনি উপজেলার পশ্চিম বুধহাটা গ্রামের আব্দুল কুদ্দুস ঢালীর ছেলে।
স্থানীয়রা জানান, পুরানো সাতক্ষীরা হরিতলা (মদিনা মসজিদ) এলাকায় বিদ্যুতের তার টানার কাজ করছিলেন রেজওয়ান। কানে মোবাইল ফোন রেখে কথা বলতে বলতে কাজ করার এক পর্যায়ে অসাবধানতাবশত হাতে থাকা বিদ্যুতের তার ৪৪০ ভোল্টের বিদ্যুতের তারের ওপর ছুড়ে মারে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হন রেজওয়ান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) তারেক ফয়সাল ইবনে আজিজ বলেন, মরদেহ পুলিশ হাসপাতালে রাখা রয়েছে। মরদেহের ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।