[ দেশজুড়ে ]
ঝিনাইদহে ১০ স্বর্ণের বারসহ যুবক আটক
ছবি: সংগৃহীত
ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর সীমান্ত দিয়ে পাচারের সময় ১০টি স্বর্ণের বারসহ আব্দুল হাদি নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার বিকেলে ওই উপজেলার যাদবপুর সীমান্ত থেকে তাকে আটক করা হয়। আটক আব্দুল হাদি যশোরের র্শাশা উপজেলার সালকোন গ্রামের শামছুর রহমানের ছেলে।
মহেশপুর খালিশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা জানান, মহেশপুর উপজেলার যাদবপুর সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচার হচ্ছে। এমন খবরের ভিত্তিতি ৫৮ বিজিবির একটি টহল দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে আব্দুল হাদিকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রাতে তাকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ঝিনাইদহ
লিংক সফলভাবে কপি হয়েছে!