ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেহেরপুরে হেরোইনসহ যুবক আটক

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:২৮, ২৪ ফেব্রুয়ারি ২০২৩
মেহেরপুরে হেরোইনসহ যুবক আটক
ফাইল ফটো

মেহেরপুরে তিন গ্রাম হেরোইনসহ রাসেল আহমেদ নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে, বৃহস্পতিবার রাতে মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত রাসেল আহমেদ একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার রাতে তার গোপন সংবাদের ভিত্তিতে রাসেল আহমেদের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তিন গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়।

Advertisement

মেহেরপুর সদর থানার ওসি শেখ মইনুল ইসলাম জানান, আটককৃত রাসেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!