[ দেশজুড়ে ]
সিলেট-ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
ফাইল ফটো
সিলেট-ঢাকা রুটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত বগি উদ্ধার করে। এর আগে, সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ইলাশপুরে তেলের ওয়াগনের দুইটি চাকা লাইনচ্যুত হওয়ায় এ রুটে বন্ধ হয়ে যায় রেল যোগাযোগ।
জানা যায়, বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে ফেঞ্চুগঞ্জের ইলাশপুরে তেল ওয়াগনের দুইটি চাকা লাইনচ্যুত হয়। ফলে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। সিলেট রেলস্টেশনে আটকা পড়ে ঢাকাগামী উপবন এক্সপ্রেস।
সিলেট রেলস্টেশন মাস্টার আবু নাসের মো. রাসেল জানান, সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়া খালি তেল ওয়াগনের দুইটি চাকা লাইনচ্যুত হয়। পরে কুলাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত ওয়াগন টেনে তোলে। রাত আড়াইটার দিকে স্বাভাবিক হয় রেল যোগাযোগ।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ট্রেন চলাচল শুরু
লিংক সফলভাবে কপি হয়েছে!