[ দেশজুড়ে ]
কক্সবাজারে ভূমিকম্প অনুভূত
ফাইল ছবি
কক্সবাজারে ৪ দশমিক ১০ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার বিকেল ৪টা ৩৯ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। তবে এতে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদফতর কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ আব্দুর রহমান।
তিনি বলেন, বিকেল ৪টা ৩৯ মিনিটে মিয়ানমারের অভ্যন্তরে ২০ দশমিক ৯০ অক্ষাংশ এবং ৯২ দশমিক ৩৩ দ্রাঘিমাংশে ভূকম্পনটির উৎপত্তি হয়েছে। যেটি ঢাকা থেকে ৩৭৭ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে অবস্থিত। ফলে ৪ দশমিক ১০ মাত্রার কম্পন অনুভূত হয়েছে কক্সবাজারে।
.png)
বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর তথ্য পাওয়া যায়নি।
ডেইলি-বাংলাদেশ/আরএম/এআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ভূমিকম্প
লিংক সফলভাবে কপি হয়েছে!