গ্রেফতারকৃতরা হলেন- ক্যাম্প-১৮ এর ব্লক কে-১২ এর আমির হাকিমের ছেলে মোহাম্মদ আরব, ব্লক কে-৬ আবদুল মোতালেবের ছেলে মোহাম্মদ নূরু, ব্লক এফ-২৩ এর মো. ছালেহ ছেলে মোহাম্মদ ইউনুছ, ব্লক এম-২৩ এর আবদুল গাফফারের ছেলে হারুন, ব্লক এম-১৯ এর আবু ছিদ্দিকের ছেলে হাফিজুল আমিন, ব্লক এম-১১ এর জাহিদ হোসেনের ছেলে মো. মীর কাশিম ওরফে হামিদ হোসেন।
র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) আবু সালাম চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পালংখালী ইউনিয়নের রোহিঙ্গা ক্যাম্প-১৮ ই-ব্লকের সাব ব্লক এম-১৮ থেকে বিচ্ছিন্নতাবাদী জঙ্গি সংগঠন আরসার সক্রিয় ছয় সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
.png)
তিনি আরো বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে- তারা অবৈধ অস্ত্র-গুলি নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার, বিভিন্ন অনৈতিক সুবিধা আদায় ও সন্ত্রাসী কার্যক্রম চালানোর পরিকল্পনা করেছিল। গ্রেফতারের পর অস্ত্র-গুলিসহ তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।