[ দেশজুড়ে ]
টেকনাফে ইয়াবাসহ রোহিঙ্গা আটক
ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজারের টেকনাফে ৩০ হাজার ইয়াবাসহ আবু তৈয়ব নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র্যাব-১৫। এ সময় একটি অটোরিকশাও জব্দ করা হয়েছে।
বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক আবু সালাম চৌধুরী।
এর আগে, মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
.png)
আটককৃত আবু তৈয়ব হ্নীলা ইউনিয়নের লেদা ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফসিএন নম্বর-২৫৭১৪৯, সি ব্লকের বাসিন্ধা বদিউল আলমের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের উত্তর দেওয়াল সংলগ্ন কক্সবাজার-টেকনাফ মহাসড়কের পশ্চিম পাশের পাকা রাস্তায় অভিযান চালায় সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল। এ সময় ৩০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা আবু তৈয়বকে আটক করা হয়। একইসঙ্গে একটি অটোরিকশাও জব্দ করা হয়েছে।
তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত রোহিঙ্গা যুবককে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!