ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাতে বাড়িতে ঢুকে ‘বিশেষ অঙ্গ’ কেটে নিলো প্রতিপক্ষ

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৪, ২৬ ফেব্রুয়ারি ২০২৩
রাতে বাড়িতে ঢুকে ‘বিশেষ অঙ্গ’ কেটে নিলো প্রতিপক্ষ
ফাইল ফটো

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় বাড়িতে হামলা চালিয়ে এক বৃদ্ধের ‘বিশেষ অঙ্গ’ কেটে নেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

রোববার দুপুরে ভুক্তভোগী বৃদ্ধের ছেলে বাদী হয়ে এ ঘটনায় থানায় একটি লিখত অভিযোগ দায়ের করেছেন। এর আগে, শুক্রবার রাতে উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের আহুতিয়া (বালিয়া) গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন- একই গ্রামের আব্দুল কাদিরের ছেলে মো. খোকন মিয়া, মো. ইসমাইল মিয়ার ছেলে মো. আশরাফুল ইসলাম, আহামাদ উল্লাহর ছেলে মো. মাহাবুব উল্লাহ এবং মো. খোকন মিয়ার ছেলে রাব্বি।

লিখত অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে অভিযুক্তরা গত ২৪ ফেব্রুয়ারি পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের আহুতিয়া (বালিয়া) গ্রামের বাসিন্দা ঐ ভুক্তভোগীর বাড়িতে প্রবেশ করেন। তাদের সঙ্গে অজ্ঞাতনামা আরো দুই থেকে তিনজন এ সময় ধারালো দা, ছুরি, চাকু, লোহার রড, লাঠিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়া ভুক্তভোগীর ওপর হামলা করেন। একপর্যায়ে অভিযুক্তরা ভুক্তভোগীর বুকের ওপর বসে ছুরি ও চাকু দিয়ে তার ‘বিশেষ অঙ্গ’ কেটে ফেলে।

Advertisement

পরে স্থানীয়রা ভুক্তভোগীকে উদ্ধার করে প্রথমে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ভুক্তভোগী সেখানেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

এ বিষয়ে পাকুন্দিয়া থানার এসআই হুমায়ুন কবির জানান, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!