সোমবার কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ নিশাত সুলতানা এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি খুটাখালী ইউনিয়নের নাইফের ঘোনার উত্তর ফুলছড়ির গ্রামের আইয়ুবের ছেলে মো. খোকন।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ফরিদুল আলম। তিনি রায়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, এ রায়ের মাধ্যমে একটি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। অপরাধী তার যথাযথ শাস্তি পেয়েছে।
উল্লেখ্য, ২০০৮ সালে চকরিয়ার খুটাখালির উত্তর ফুলছড়ি জামে মসজিদে মাগরিবের নামাজপড়া অবস্থায় পূর্বশত্রুতার জের ধরে আব্দুল মজিদকে হত্যা করেন মো. খোকন। ১৪ বছর পর মামলার রায়ে খোকনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত।