র্যাব-৬ এর মুখপাত্র এএসপি তারেক আমান বান্না জানান, শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে লবনচরা থানা এলাকায় র্যাংকস অটো মোবাইলস লিমিটেডের খুলনা জেলার কালেকশন অফিসার মো. মোকছেদুল ইসলাম কিস্তির টাকা তোলার জন্য আসেন। এ সময় তিনি আলী হোসেনের কাছে কিস্তির টাকা চাইলে তার সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আলী হোসেনসহ আরো কয়েকজন মিলে ধারালো অস্ত্র দিয়ে মোকছেদুল ইসলামের বাম হাতের বাহুতে, বুকে, ডান হাতের কনুই ও আঙুলে কোপ দিয়ে গুরুতর জখম করেন।
মোকছেদুল মাটিতে পড়ে গেলে আসামিরা হত্যার উদ্দেশে তার শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। এতে মোকছেদুলের মুখসহ শরীরের বিভিন্ন স্থান পুড়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন মোকছেদুলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে লবনচরা থানায় মোকছেদুল ইসলাম নিজেই বাদী হয়ে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।
.png)
ওই ঘটনার সংবাদ পেয়ে হয়ে র্যাব-৬ খুলনার একটি আভিযানিক দল আসামিদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় রোববার (২৬ ফেব্রুয়ারি) র্যাব-৬, (স্পেশাল কোম্পানি) খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রূপসা ট্রাফিক মোড় এলাকা থেকে আসামি মো. সজল হোসেন ওরফে আলী হোসেনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতকে লবনচরা থানায় হস্তান্তর করা হয়েছে।