ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চলন্ত ট্রেনে সেলফি, প্রাণ গেল যুবকের

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৮, ২৮ ফেব্রুয়ারি ২০২৩
চলন্ত ট্রেনে সেলফি, প্রাণ গেল যুবকের
প্রতীকী ছবি

দিনাজপুরের চিরিরবন্দরে চলন্ত ট্রেনে সেলফি তুলতে গিয়ে মারুফ নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে চিররিরবন্দর রেলওয়ে স্টেশনে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মারুফ চিরিরবন্দর উপজেলার বড় বাউল গ্রামের আনিছুর রহমানের ছেলে এবং দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ষষ্ঠ সেমিস্টারের ছাত্র ছিলেন।

জানা যায়, কয়েকজন বন্ধুর সঙ্গে সাইকেল প্রতিযোগিতায় অংশ নিতে ঢাকায় যান মারুফ। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেন তিনি। সোমবার রাতে ঢাকা থেকে পঞ্চগড় এক্সপ্রেসে দিনাজপুরের উদ্দেশে রওনা দেন। সকালে ট্রেনটি চিরিরবন্দর রেলওয়ে স্টেশনে পৌঁছালে দরজায় দাঁড়িয়ে সেলফি তুলতে যান মারুফ। এ সময় সিগন্যাল বারের সঙ্গে আঘাত লেগে চলন্ত ট্রেন থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা মারুফকে উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!