ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

‘গোপন ভিডিও’ স্বামীকে দেওয়ার হুমকি, ফাঁস নিলেন মারিয়া

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৩, ২৮ ফেব্রুয়ারি ২০২৩
‘গোপন ভিডিও’ স্বামীকে দেওয়ার হুমকি, ফাঁস নিলেন মারিয়া
ফাইল ছবি

ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের চরপাড়া গ্রাম থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরকীয়া প্রেমিকের সঙ্গে ধারণকৃত গোপন ভিডিও স্বামীকে জানিয়ে দেওয়ার হুমকির পর গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

মঙ্গলবার সকাল ১১টার দিকে বাবার বাড়ি থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘরের আড়ার সঙ্গে রশিতে ঝুলেছিলেন মারিয়া আক্তার মাবিয়া (২৪) নামে ওই গৃহবধূ। তিনি ওই এলাকার হাফিজুল শেখের স্ত্রী।  

স্থানীয়রা জানায়, পারিবারিক কলহের জের ধরে রাতের কোনো এক সময়ে বাবার বাড়ির টিনের বসতঘরে একটি কক্ষের মধ্যে আড়ার সঙ্গে রশি দিয়ে আত্মহত্যা করেন। 

Advertisement

তারা জানান, একটি ছেলের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে ছিলেন মাবিয়া। এর সূত্র ধরে পরকীয়া প্রেমিক গোপন ভিডিও তার স্বামীকে দেওয়ার ভয় দেখাচ্ছিলেন। এ নিয়ে একাধিকবার ঝামেলাও হয়েছিল তাদের মধ্যে।

সালথা থানার এসআই আওলাদ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় সালথা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুরের মর্গে পাঠানো হয়েছে।  

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!