[ দেশজুড়ে ]
ঝাউবনে ফিরলো ৫ পদ্মগোখরা
ছবি: ডেইলি বাংলাদেশ
পটুয়াখালীর কুয়াকাটায় পাঁচটি পদ্মগোখরা সাপ অবমুক্ত করা হয়েছে। বুধবার দুপুরে এনিমেল লাভারস অব পটুয়াখালী সংগঠনের সদস্যরা কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন ঝাউবনে সাপগুলো অবমুক্ত করেন।
এ সময় এনিমেল লাভারস অব পটুয়াখালী শাখার টিম লিডার মুসা, কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান ও মহিপুর বন বিভাগের বনকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে, মঙ্গলবার দুপুরে সাপগুলো পটুয়াখালী আইনজীবী সমিতি এলাকায় আলমগীর নামে এক পেশাদার সাপুড়ের কাছ থেকে উদ্ধার করেন এনিমেল লাভারসের সদস্যরা। পরে সাপ না ধরার শর্তে মুচলেকা দিলে ঐ সাপুড়েকে ছেড়ে দেওয়া হয়।
পটুয়াখালী জেলা বন বিভাগের বন সংরক্ষক তারিকুল ইসলাম জানান, এনিমেল লাভারস অব পটুয়াখালীর সদস্যদের সহযোগিতা করেছে বন বিভাগ। বন্যপ্রাণী সংরক্ষণে তৎপর রয়েছে বন বিভাগ।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!