[ দেশজুড়ে ]
তিতাস নদীতে নৌকাডুবি, ২ জনের মৃত্যু
ফাইল ফটো
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তিতাস নদীতে ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে নৌকা ডুবে দুইজনের মৃত্যু হয়েছে।
বুধবার বিকেল ৩টার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউপির সীতারামপুর এলাকার তিতাস নদীতে এ দুর্ঘটনা ঘটে। তবে তৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
নবীনগর থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার জানান, দুপুর ৩টার দিকে একটি যাত্রীবাহী নৌকা নবীনগর থেকে মীর্জারচর যাচ্ছিল। যাওয়ার পথে উপজেলার কৃষ্ণনগর ইউপির সীতারামপুর এলাকার তিতাস নদীতে ব্রিজের পিলারের সঙ্গে নৌকাটির ধাক্কা লাগে। এতে নৌকা ডুবে দুইজনের মৃত্যু হয়। তবে নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!