ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে আইস-ইয়াবাসহ যুবক আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৯, ১ মার্চ ২০২৩
টেকনাফে আইস-ইয়াবাসহ যুবক আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে আনা মাদক ও চোরাইপণ্যসহ এক যুবককে আটক করেছে বিজিবি। এ সময় মাদক ও চোরাইপণ্য পাচারে ব্যবহৃত একটি কাঠের নৌকা জব্দ করা হয়।

মঙ্গলবার সন্ধ্যায় হ্নীলা ইউপির দমদমিয়া সংলগ্ন নাফ নদী থেকে মাদক, চোরাইপণ্যসহ তাকে আটক করা হয়। আটক যুবক হলেন- টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মোচনী এলাকার বাসিন্দা নজির আহমদের ছেলে তাহের রহমান (২৪)।

বুধবার এ তথ্যটি নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

Advertisement

বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় বিজিবি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি এর অধীনস্থ দমদমিয়া সীমান্ত চৌকির বিপরীতে নাফ নদীতে মিয়ানমারের অভ্যন্তরে অবস্থিত লালদ্বীপ নামক স্থান থেকে মাদক পাচারকারী এবং চোরাকারবারীরা নৌকাযোগে কিছু সংখ্যক মাদক বাংলাদেশে পাচার করতে পারে। তারই সূত্র ধরে, নাফ নদীর পাড় বিজিবি কড়া নজরদারিতে রাখে। নাফ নদী পার করে পাচারকালে দমদমিয়া সীমান্ত চৌকির জাদিমোরা শরণার্থী ক্যাম্পের পার্শ্বে মো. জসিমের বাড়ির সামনে কেওড়া বাগানে পাচারের উদ্দেশ্যে নাফ নদীতে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা হয়।

পরে দমদমিয়া টহলদল ওই এলাকায় অভিযানে গেলে সন্দেহভাজন এক যুবককে ঘটনাস্থল থেকে আমদানি নিষিদ্ধ ৩৫০ প্যাকেট রিচ কফি, ২০ প্যাকেট রয়েল-ডি, ১টি কাঠের নৌকা এবং ১টি রামদাসহ আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে জানান, একই এলাকার কেওড়া বাগানের ভেতরে লুকিয়ে রাখা একটি প্যাকেটের ভেতর থেকে ১ দশমিক ৩১৩ কেজি ক্রিস্টাল মেথ আইস এবং ১০ হাজার ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।

লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, উদ্ধার করা আমদানি নিষিদ্ধ বীচ কফি, রয়েল ডি এবং কাঠের নৌকা টেকনাফ শুল্ক গুদামে জমা করা হযেছে। আটক যুবককে ক্রিস্টাল মেথ আইস, ইয়াবা ও রামদাসহ টেকনাফ মডেল থানায় সোপর্দ করে মামলা রুজু করা হয়েছে।

টেকনাফ মডেল থানার ওসি মো. আব্দুল হালিম বলেন, মাদক ও চোরাইপণ্যসহ আটক যুবককে বুধবার দুপুরে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: টেকনাফ মাদক
লিংক সফলভাবে কপি হয়েছে!