বুধবার জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ ইমরান স্বাক্ষরিত সংগঠনের প্যাডে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। শোকজ পাওয়া নেতার হলেন- জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকাশ মোল্লা এবং সহ-সাধারণ সম্পাদক শরিফ বিশ্বাস।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাজিদুর রহমান জানান, গত ২৮ ফেব্রুয়ারি আকাশ মোল্লা এবং ২৫ ফেব্রুয়ারি শরিফ বিশ্বাস দলীয় অনুষ্ঠানে নেতাকর্মীদের সঙ্গে অসদাচরণ করেছেন। এ কারণে তাদের আগামী তিনদিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে। জবাব সন্তোষজনক না হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। একই অভিযোগে যশোর সরকারি সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব শাওন ইমলাম সবুজের পদ স্থগিত করা হয়েছে।
.png)