বৃহস্পতিবার রাত ৯টায় ফেসবুকে আত্মহত্যার ঘোষণা দেওয়া একটি ভিডিও নজরে আসে কক্সবাজার জেলা পুলিশের। সদর থানার ওসি মো. রফিকুল ইসলামের নির্দেশে ওসি (তদন্ত) মো. নাজমুল হুদার নেতৃত্বে একদল পুলিশ গিয়ে সংশ্লিষ্ট হোটেল কক্ষ থেকে তাকে উদ্ধার করে।
ওই তরুণের নাম মার্সি অরি ডি সুজা (১৯)। সে ঢাকার ফার্মগেট এলাকার রাজধানী হাইস্কুলের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলো। সে ৩ দিন আগে কক্সবাজার বেড়াতে এসে একটি হোটেলে উঠে।
.png)
আত্মহত্যার কারণ জানতে চাইলে মার্সি অরি ডি সুজা জানায়, এসএসসি পরীক্ষায় রেজাল্ট খারাপ হয়। যার কারণে আমি ফ্যামিলি থেকে টেক-কেয়ার পেতাম না। ফ্যামিলি এবং স্টাডি এই দুটি কারণে আমি আত্মহত্যা করতে চেয়েছিলাম।
ওসি (তদন্ত) নাজমুল হুদা জানান, ভিডিওতে দেখতে পাওয়া বক্স খাটের অংশ চিহ্নিত করে তারা উদ্ধার অভিযানে নামেন এবং বিভিন্ন আবাসিক রিসোর্ট খোঁজাখুজির একপর্যায়ে শহরের ‘দি কক্স বিচ রিসোর্ট’ থেকে আত্মহত্যার ৬ মিনিট আগে যুবককে উদ্ধার করতে সক্ষম হন। যুবকটির অভিভাবকদের খবর দেওয়া হয়েছে। তারা আসলে যুবককে হস্তান্তর করা হবে।