ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পিকআপের ধাক্কায় অটোরিকশা খাদে, প্রাণ গেল ব্যবসায়ীর

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৭, ৪ মার্চ ২০২৩
পিকআপের ধাক্কায় অটোরিকশা খাদে, প্রাণ গেল ব্যবসায়ীর
দুর্ঘটনাকবলিত অটোরিকশা। ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর সোনাইমুড়ীতে পিকআপের ধাক্কায় অটোরিকশা যাত্রী বেলাল হোসেন নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অটোচালকসহ আরো দুজন।

শনিবার সকাল সোয়া ৬টার দিকে উপজেলার সোনাইমুড়ী পৌরসভা সড়কের জমিদার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বেলাল হোসেন উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের সিলাদি গ্রামের আলী আহমেদের ছেলে। তিনি হালিম ব্যবসায়ী ছিলেন।

জানা যায়, সকালে একটি অটোরিকশা সোনাইমুড়ী বাজার থেকে ছেড়ে যাচ্ছিল। এ সময় সোনাইমুড়ী পৌরসভা সড়কের জমিদার বাড়ির সামনে পৌঁছলে পিছন দিক থেকে একটি পিকআপ অটোরিকশাটি ধাক্কা দেয়। এ সময় অটোরিকশাটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে মারা যান বেলাল।

Advertisement

সোনাইমুড়ী থানার ওসি মো.জিয়াউল বলেন, দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।  

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!