ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সীতাকুণ্ডে যুবদল নেতা গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৮, ৪ মার্চ ২০২৩
সীতাকুণ্ডে যুবদল নেতা গ্রেফতার
ফাইল ফটো

চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি যুবদল নেতা মো. সোহেলকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ।

এর আগে, বৃহস্পতিবার রাতে উপজেলার সোনাইছড়ি ইউনিয়ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. সোহেল সোনাইছড়ি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি।

Advertisement

ওসি তোফায়েল আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. সোহেলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে পাঁচ মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!