[ দেশজুড়ে ]
কুড়িগ্রামে ২৩ আসামি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় ২৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা ওয়ারেন্টভুক্তসহ বিভিন্ন মামলার আসামি।
মঙ্গলবার বেলা ১১টার দিকে কুড়িগ্রাম জেলা পুলিশ এ তথ্য জানিয়েছে। পুলিশ জানায়, জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জিআর ওয়ারেন্টে সাত আসামিকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে রাজারহাট থানায় একজন, নাগেশ্বরী থানায় পাঁচজন, রৌমারী থানায় একজন রয়েছেন। এছাড়া সিআর ওয়ারেন্ট মূলে রাজারহাট থানায় দুইজন, নাগেশ্বরী থানায় তিনজন, ভুরুঙ্গামারী থানায় একজন, নিয়মিত মামলায় তিনজন, পূর্বের মামলায় তিনজন, ৩৪ ধারায় চারজনসহ গত ২৪ ঘণ্টায় মোট ২৩ আসামিকে গ্রেফতার করা হয়।
কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন জানান, নিরাপদ কুড়িগ্রামের জন্য এ অভিযান অব্যাহত থাকবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!