ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুড়িগ্রামে ১৭ আসামি গ্রেফতার 

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১১:০০, ২৭ ফেব্রুয়ারি ২০২৩
কুড়িগ্রামে ১৭ আসামি গ্রেফতার 
ছবি: ডেইলি বাংলাদেশ

কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় ১৭ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা ওয়ারেন্টভুক্তসহ বিভিন্ন মামলার আসামি। 

সোমবার সকাল ১০টার দিকে এ তথ্য জানিয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশ। জেলা পুলিশ জানায়, অভিযান চালিয়ে জিআর ওয়ারেন্টে চারজন আসামিকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে উলিপুর থানায় একজন, নাগেশ্বরী থানায় একজন, ভুরুঙ্গামারী থানায় দুইজন গ্রেফতার হয়েছেন। এছাড়া সিআর ওয়ারেন্ট মূলে সদর থানায় পাঁচজন, রাজারহাট থানায় দুইজন, ফুলবাড়ী থানায় একজন এবং সিআর সাজা ওয়ারেন্ট মূলে সদর থানায় একজন, নিয়মিত মামলায় তিনজন, ১৫১ ধারায় একজনসহ গত ২৪ ঘণ্টায় মোট ১৭ জন আসামিকে গ্রেফতার করা হয়। 

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন জানান, নিরাপদ কুড়িগ্রামের জন্য এ অভিযান অব্যাহত থাকবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!