ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝিনাইদহে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৬, ৪ মার্চ ২০২৩
ঝিনাইদহে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত
প্রতীকী ছবি

ঝিনাইদহ সদর উপজেলায় ট্রাকচাপায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অজ্ঞাত এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শনিবার সদর উপজেলার নগর বাথান বাজারে বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের সাব-স্টেশন অফিসার রউফ মোল্লা জানান, বিকেলে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন ঐ বৃদ্ধ। এ সময় ঝিনাইদহ থেকে চুয়াডাঙ্গাগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!