ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে বাসচাপায় রিকশাচালক নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৭, ৭ মার্চ ২০২৩
সিরাজগঞ্জে বাসচাপায় রিকশাচালক নিহত
প্রতীকী ছবি

সিরাজগঞ্জ শহরের মালশাপাড়া কাটাওয়াপদা এলাকায় বাসচাপায় শরিফ হোসেন নামে এক রিকশাচালক নিহত হয়েছেন।

মঙ্গলবার বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ শহরের মালশাপাড়া কাটাওয়াপদা এলাকায় সিরাজগঞ্জ-মুলিবাড়ি বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শরিফ হোসেন পৌর এলাকার পুঠিয়াবাড়ি মহল্লার সেরাবত আলীর ছেলে।

সিরাজগঞ্জ সদর থানার ওসি হুমায়ন কবির জানান, এসআই পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে সিরাজগঞ্জ আসার পথে কাটাওয়াপদা এলাকায় একটি রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশাচালক শরিফ নিহত হন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!