ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাস্টার কি দিয়ে এক মিনিটেই লক খুলে মোটরসাইকেল চুরি, গ্রেফতার ৬

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৯, ৭ মার্চ ২০২৩
মাস্টার কি দিয়ে এক মিনিটেই লক খুলে মোটরসাইকেল চুরি, গ্রেফতার ৬
মোটরসাইকেল চুরি, গ্রেফতার ৬। ছবি: ডেইলি বাংলাদেশ

জয়পুরহাটে অভিযান চালিয়ে ছয়টি মোটরসাইকেলসহ সংঘবদ্ধ চোর চক্রের ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার নিজ কার্যালয়ের কনফারেন্স রুমে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মাতখুর গ্রামের সুলতান হোসেনর ছেলে মিম হোসেন, বগুড়ার আদমদিঘী উপজেলার উৎরাইল গ্রামের সাইদুল ইসলামের ছেলে রবিউল ইসলাম, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মালঞ্চা গ্রামের আতোয়ার হোসেনের ছেলে তাওসিব হাসান, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বাগদাপাড়া খালিপুর গ্রামের আলফার হোসেনের ছেলে শামীম, একই উপজেলার বিন্নাগাড়ী গ্রামের খাইরুল ইসলামের ছেলে সোহান, নবাবগঞ্জ উপজেলার বাগদাপাড়া খালিপুর গ্রামের তদির উদ্দিনের ছেলে আলফার হোসেন।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানান, গত ২৮ ফেব্রুয়ারি রাত ৮টায় সার্কিট হাউজ মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। পরে এ ঘটনায় গত ১ মার্চ জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করেন মোটরসাইকেলের মালিক রাশেদ। এ ঘটনায় প্রথমে চোর চক্রের সদস্য রবিউলকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যে ছয়টি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের আরো পাঁচ সদস্যকেও গ্রেফতার করা হয়।

Advertisement

পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম জানান, গ্রেফতারকৃত ব্যক্তিরা মোটরসাইকেল চুরিতে দুটি মাস্টার কি ব্যবহার করতেন। ওই মাস্টার কি দিয়ে এক মিনিটেই লক খুলে মোটরসাইকেল চুরি করে পালিয়ে যেতেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!