ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায়। মঙ্গলবার উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পীড়ারবাড়ী গ্রাম থেকে সুমন অধিকারীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত সুমন অধিকারী উপজেলার রামশীল গ্রামের সুজিৎ অধিকারীর ছেলে।
কোটালীপাড়া থানার ওসি মো. জিল্লুর রহমান জানান,কলেজছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সুমন অধিকারীর। গত সোমবার রাতে ওই ছাত্রীর সঙ্গে দেখা করতে যান সুমন অধিকারী। কিন্তু ভাগ্য সহায় ছিল তার। ওই ছাত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে স্থানীয় জনতার হাতে ধরা পড়েন তিনি। এরপর স্থানীয়রা ওই ছাত্রীকে বিয়ে করতে বললে সুমন অধিকারী বিয়েতে অস্বীকৃতি জানান।
.png)
এ ঘটনায় প্রেমিক সুমন অধিকারীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কোটালীপাড়া থানায় মামলা করেন ওই কলেজছাত্রী। পরে ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়।