ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝালকাঠিতে জেলা ইজতেমার প্রস্তুতি সম্পন্ন

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩২, ৮ মার্চ ২০২৩
ঝালকাঠিতে জেলা ইজতেমার প্রস্তুতি সম্পন্ন
ঝালকাঠিতে জেলা ইজতেমার প্রস্তুতি সম্পন্ন হয়েছে- ছবি: ডেইলি বাংলাদেশ

আগামী ৯ মার্চ থেকে ১১ মার্চ পর্যন্ত তিনদিন ব্যাপী অনুষ্ঠিত হবে ঝালকাঠি জেলা ইজতেমা। ইজতেমার সফল করতে রাত-দিন মাঠের কাজে ব্যস্ত সময় পার করছেন তাবলীগের মুরুব্বিরা। ঝালকাঠির বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্টেডিয়ামে (নতুন স্টেডিয়াম) এ ইজতেমা অনুষ্ঠিত হবে। এরই মধ্যে মাঠের প্রস্তুতির কাজ সম্পন্ন করেছে আয়োজক কমিটি।

বুধবার সকালে ইজতেমা মাঠে দেখা যায়, মাঠের ছাউনির জন্য বাঁশের প্যান্ডেল তৈরির কাজ শেষ হয়েছে, পাশে তৈরি হচ্ছে অস্থায়ী দোকান, তাবলীগের মুরুব্বিরা ব্যস্ত অস্থায়ী টয়লেট তৈরির কাজে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছে। ইজতেমাকে ঘিরে তাবলীগের মুরুব্বিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের আসা-যাওয়ায় মুখরিত হয়ে উঠেছে স্টেডিয়াম মাঠ।

তাবলীগের মুরুব্বি মুহা. সাইফুল ইসলাম জানান, তাবলীগের কেন্দ্রীয় সিদ্ধান্তে এ বছর ঝালকাঠি জেলা ইজতেমা নতুন স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে। আগামী ৯ মার্চ আম-বয়ানের মধ্য দিয়ে এ ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হবে। ইজতেমায় দশ হাজার মুসল্লির ধারণ ক্ষমতা সম্পন্ন আয়োজন করা হয়েছে।

Advertisement

ঝালকাঠি সদর থানার ওসি নাসির উদ্দিন জানান, ইজতেমায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সব প্রস্তুতি গ্রহণ করেছে। ইজতেমা মাঠে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর রয়েছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!