ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পটুয়াখালীতে বাস খাদে পড়ে নিহত ১

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৩, ৮ মার্চ ২০২৩
পটুয়াখালীতে বাস খাদে পড়ে নিহত ১
পটুয়াখালী থানা- ফাইল ফটো

পটুয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস সড়কের পাশের খাদে পড়ে রোজা নামে ১০ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন বাসের আরো ১৫ যাত্রী।

বুধবার ভোরে পটুয়াখালীর লাউকাঠী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রোজা কুড়িগ্রামের মুক্তারাম গ্রামের রিয়াজের মেয়ে। রোজা পরিবারের সঙ্গে কুয়াকাটা সমুদ্র সৈকতে বেড়াতে যাচ্ছিল। 

জানা যায়, মঙ্গলবার রাতে বাসটি ঢাকার আবদুল্লাপুর থেকে কুয়াকাটার উদ্দেশে রওনা দেয়। ভোরে লাউকাঠী এলাকায় বাসটি একটি পিকআপকে ওভারটেক করতে যায়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পটুয়াখালী হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক শিশু রোজাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

পটুয়াখালী সদর থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান জানান, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!