বুধবার সকালে উপজেলার কাথারিয়া ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের মাইদায়রী পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত শাহাব উদ্দিন ঐ এলাকার মো. এয়াকুব হোসেনের ছেলে। আহতরা হলেন- শাহ আলম, এয়াকুব হোসেন ও নুর হোসেন। তাদের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বাঁশখালী থানার ওসি কামাল উদ্দিন বলেন, পুকুর থেকে মাটি উত্তোলন ও সীমানা বিরোধ নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় নুর হোসেনের হামলায় ভাতিজা শাহাব উদ্দিন ও শাহ আলম এবং ভাই এয়াকুব হোসেন আহত হন। নুর হোসেন নিজেও আহত হন। পরে তাদের হাসপাতালে নিলে সেখানে শাহাব উদ্দিনের মৃত্যু হয়।
.png)
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অমিত দাশ জানান, হাসপাতালে নেয়ার পর শাহাব উদ্দিনের মৃত্যু হয়। তার বাবা ও ভাই চিকিৎসাধীন রয়েছেন। শাহাব উদ্দিনের মৃত্যুর খবর পেয়ে চাচা নুর হোসেন হাসপাতাল থেকে পালিয়ে গেছেন।