বুধবার বেলা সাড়ে ১১টার দিকে চৌগাছা উপজেলার চৌগাছা-পুড়াপাড়া সড়কের খড়িঞ্চা বাজারের কাশেম মিয়ার ধানের চাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুজন ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার নস্তি গ্রামের অবনিশ হালদারের ছেলে। আহতরা একই গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, হতাহতরা নিজ গ্রাম থেকে মাছ নিয়ে আলমসাধুযোগে চৌগাছা বাজারে বিক্রির জন্য আসছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে চৌগাছা-পুড়াপাড়া-যাদবপুর সড়কের চৌগাছা থানাধীন স্বরুপদাহ ইউনিয়নের খড়িঞ্চা বাজারের জৈনক কাশেম মিয়ার ধানের চাতালের সামনে পৌঁছালে হঠাৎ আলমসাধুটির এক্সেল ভেঙে উল্টে যায়। এতে গাড়িতে থাকা সুজন হালদার ও আতিয়ার রহমান এবং চালক রফিকুল ইসলাম গাড়ির নিচে পড়ে গুরুতর আহত হন।
.png)
স্থানীয় লোকজন তাদরকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক সুজন হালদারকে মৃত ঘোষণা করেন। এছাড়া গাড়িচালক রফিকুল ও আতিয়ারের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ এ তথ্য নিশ্চিত করেছেন।