[ দেশজুড়ে ]
প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রাইভেটকারের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার রাজাবাড়িয়া কান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল রহমান মিঠুন হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মির্জাপুর এলাকার আব্দুল জলিল ব্যাপারীর ছেলে। এ ঘটনায় তার অপর ভাই মো. লিটন মিয়া আহত হয়েছেন।
খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, বুধবার সন্ধ্যার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার শাহবাজপুর বড় ব্রিজের কাছে রাজাবাড়িয়া কান্দি এলাকায় একটি প্রাইভেটকার মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেলে থাকা দুই ভাই ছিটকে পড়েন। পরে পুলিশ গিয়ে দুই মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মিঠুন নামে একজন মারা যান। আরেক জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!