[ দেশজুড়ে ]
সিলিন্ডার বিস্ফোরণ, আগুন নেভাতে গিয়ে প্রাণ গেল ভ্যানচালকের
ছবি: ডেইলি বাংলাদেশ
নাটোরে ওয়েল্ডিং কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে জগদীশ কুমার নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ সময় দগ্ধ হয়েছেন আরো ৩ জন।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে সিংড়া উপজেলার কুমগ্রাম বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত জগদীশ একই গ্রামের সুরেশ্বর চন্দ্রের ছেলে।
ইটালী ইউনিয়নের চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ জানান, রাতে কুমগ্রাম বাজারের হাবিবুর রহমানের ওয়েল্ডিং কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে তা নেভাতে গিয়ে ঘটনাস্থলেই মারা যান ভ্যানচালক জগদীশ। এ সময় দগ্ধ হন মন্টু, আব্দুর রাজ্জাক ও আব্দুর রউফ।
.png)
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় ভস্মীভূত হয় পাঁচটি দোকান।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!