[ দেশজুড়ে ]
উখিয়ায় ইয়াবাসহ যুবক আটক
উখিয়ায় ইয়াবাসহ যুবক আটক। ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজারের উখিয়ায় ইয়াবাসহ মো. ফিরোজ (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)।
শনিবার (১১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে আটক করা হয়। তিনি রাজাপালং ইউপির বটতলী পশ্চিম সিকদারবিল এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে।
আরো পড়ুন >>> প্রবাসীর সঙ্গে প্রেম, মেনে না নেয়ায় প্রেমিকের বাড়িতে তরুণীর বিষপান
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা
তিনি জানান, উখিয়ার আরাফাত হোটেলের সামনে অভিযান চালিয়ে ফিরোজের দেহ তল্লাশি করে ১০ হাজার ইয়াবাসহ হাতেনাতে তাকে আটক করা হয়। তিনি দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছেন। উখিয়া থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!