ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খুলনায় হরিণের মাংসসহ আটক ৩

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১১, ১২ মার্চ ২০২৩
খুলনায় হরিণের মাংসসহ আটক ৩
খুলনায় হরিণের মাংসসহ আটক ৩। ছবি: ডেইলি বাংলাদেশ

খুলনার কয়রা উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ কেজি হরিণের মাংসসহ ৩ চোরা পাচারকারীকে আটক করা হয়েছে। রোববার সকালে উপজেলার বিভিন্ন জায়গা থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন, খুলনার রূপসা উপজেলার রাজাপুর গ্রামের আবুল কাশেম, খুলনা সদরের পালপাড়া রোডের বদর আল অসীম কোরাইশী ও দক্ষিণ বেদকাশি ইউপির পাতাখালী গ্রামের সাহেব আলী।

কয়রা থানার ওসি এবিএম এস দোহা জানান, রোববার বেলা ১১টার দিকে উত্তর বেদকাশি ইউপির গাববুনিয়া গ্রামে পুলিশ অভিযান চালায়। অভিযানে ১৭ কেজি হরিণের মাংসসহ ২ জনকে আটক করা হয়।

Advertisement

এর আগে সকাল ১০টার দিকে সাহেব আলী উপজেলার দেউলিয়া বাজার থেকে ককসেটের মাধ্যমে ঢাকা যাচ্ছিলেন। এ সময় ২৭ কেজি হরিণের মাংসসহ তাকে আটক করা হয়।

তিনি আরো জানান, এ বিষয়ে বন্যপ্রাণী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!