ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লোহা ভেবে বাড়িতে নেয় মর্টার শেল, অতঃপর...

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশিত: ২২:১০, ১২ মার্চ ২০২৩
লোহা ভেবে বাড়িতে নেয় মর্টার শেল, অতঃপর...
ছবি: ডেইলি বাংলাদেশ

লালমনিরহাটের হাতীবান্ধায় মর্টারশেল উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেলে উপজেলা ফকিরপাড়া ইউপির রমনীগঞ্জ গ্রামের ছালাবেচা এলাকা থেকে মর্টার শেলটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঐ এলাকার একটি পুকুরের পানিতে খেলতে গিয়ে মর্টার শেলটি দেখতে পায় এক কিশোর। পরে সেটি লোহা ভেবে খেলতে খেলতে বাড়িতে নিয়ে আসে। স্থানীয় লোকজন এটি দেখার পর হাতীবান্ধা থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে নিশ্চিত হয় এটি মর্টারশেল। সবার ধারণা, এটি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ব্যবহৃত মর্টার শেল।

হাতীবান্ধা থানার ওসি শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা এলে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!