সোমবার ভোরে নওগাঁ শহরের বরুনকান্দি বাইপাস মোড় থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- ফারুক হোসেন, সালেক হোসেন, আবদুল মালেক, আশরফ আলী এবং চালক আসিক মিয়াসহ এক নারী। আটককৃতরা হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
নওগাঁ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক লোকমান হোসেন বলেন, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ভোরে শহরের বরুনকান্দি বাইপাস মোড়ে অভিযান চালিয়ে মাইক্রোবাসটি থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় অভিনব কায়দায় গাঁজাগুলো রাখা ছিল। পরে ৪৯ কেজি গাঁজাসহ মাইক্রোবাসটি জব্দ করা হয়। একই সঙ্গে নারীসহ ছয়জনকে আটক করা হয়েছে।
.png)
তিনি বলেন, আটকরা টাকার বিনিময়ে ভাড়া করে পরিবারের সদস্য হিসেবে পরিচয় দিয়ে গাঁজা বহন করতো। দেখে বুঝার উপার নেই তারা পরিবারের সদস্য না। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।