[ দেশজুড়ে ]
মাটিরাঙ্গায় গাঁজাসহ আটক ১
ছবি: ডেইলি বাংলাদেশ
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ৫৫০ গ্রাম গাঁজাসহ আলী হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার সকালে মাটিরাঙ্গা উপজেলার বর্ণাল ইউনিয়নের মুসলিম পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আলী হোসেন একই এলাকার আবুল কাশেমের ছেলে।
মাটিরাঙ্গা থানার ওসি জাকারিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বর্ণাল থেকে গাঁজাসহ আলী হোসেনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মাটিরাঙ্গা
লিংক সফলভাবে কপি হয়েছে!