ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আশুগঞ্জে ৩২ কেজি গাঁজাসহ তিনজন আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৬, ৫ জানুয়ারি ২০২৩
আশুগঞ্জে ৩২ কেজি গাঁজাসহ তিনজন আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পৃথক অভিযানে ৩২ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার দক্ষিণ পাশে রাস্তার উপর পৃথক অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার চকপাড়া এলাকার শহর আলীর ছেলে মো. রফিকুল ইসলাম, বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার উত্তরকুল এলাকার মনির বেপারীর ছেলে মো. হাফিজুল বেপারী এবং ঢাকা জেলার ডেমরা এলাকার ইব্রাহীম মুন্সির ছেলে শাকিল হোসাইন।

আশুগঞ্জ থানার ওসি আজাদ রহমান জানান, সকালে উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার দক্ষিণ পাশে রাস্তার উপর পৃথক অভিযান পরিচালনা করে তাদের আটক করে হয়। প্রথমে মো. রফিকুল ইসলাম ও মো. হাফিজুল বেপারীকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে শাকিল হোসাইনকে আটক করা হয়। তার কাছ থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!